১ জানুয়ারি ২০১৪ - ২০:৩০
কুখ্যাত সন্ত্রাসী শাকের ওয়াহিব নিহত

তাকফিরী সন্ত্রাসী দল দায়েশের অন্যতম নেতা ‘শাকের ওয়াহিব আল-ফাহদাভি’ ইরাকি সেনাবাহিনী’র অভিযানে নিহত হয়েছে বলে জানিয়েছেন ইরাকের আল-আনবার প্রদেশের পুলিশ প্রধান।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাকের আল-আনবার প্রদেশের পুলিশ প্রধান ‘হাদী রাযিজ’ জানিয়েছেন, ইরাক পুলিশের তালিকাভূক্ত কুখ্যাত সন্ত্রাসী ‘শাকের ওয়াহিবে’র নিহত হওয়ার তথ্য আমাদের হস্তগত হয়েছে। এ সময় তিনি বিস্তারিত কোন কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

এদিকে আল-আনবার প্রদেশের আশায়ের পরিষদের প্রধান ‘ভাসাম আল-হারদান’, আর-রামাদী অঞ্চলে এক অভিযানে ‘শাকের ওয়াহিবে’র নিহত হওয়ার কথা ঘোষণা করেছেন।

তিনি বলেন : আর-রামাদী অঞ্চলের আল-বু ফাহাদ এলাকায় এক সংঘর্ষে কুখ্যাত এ সন্ত্রাসী নিহত হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৫ অক্টোবর ওয়াহিবের নেতৃত্বে একটি ভয়ংকর সন্ত্রাসী কর্মকাণ্ডের ভিডিও চিত্র ইউটিউবে প্রকাশিত হয়। ঐ ভিডিওতে দেখা গেছে সশস্ত্র মুখোশ পরা সন্ত্রাসীদের একটি দল -ওয়াহিব আল-ফাহদাভি ছিল মুখোশ ছাড়াই- সিরিয়ার ৩ জন ট্রাক চালককে ইরাকের একটি অঞ্চলে ফাঁসীতে ঝুলানোর দৃশ্য। ঐ সময় ঘটনার শিকার অসহায় ট্রাক চালকরা আকুতি-মিনতি করে বলছিলো তারা শুধু দু’মুঠোর খাদ্যের সন্ধানে বেরিয়েছে এবং কোন অপরাধ তারা করেনি।

ভিডিওতে ফাহদাভি ঐ ৩ ট্রাক চালককে জিজ্ঞাসাবাদের সময় তাদের মাযহাব সম্পর্কে এবং ফজরের নামায কত রাকাত ও তারা আযান দিতে পারে কিনা এ বিষয়ে জিজ্ঞেস করে। অতঃপর তাদের ৩ জনকেই হত্যা করে তাদের ট্রাকগুলোতে আগুন লাগিয়ে দেয়।

এ প্রতিবেদনের ভিত্তিতে কুখ্যাত সন্ত্রাসী শাকের ওয়াহিব ২০০৬ সালে বসরায় বুকা কারাগারে মার্কিন সৈন্যদের নিকট আটক ছিল। ২০০৯ সালে তাকে সালাহুদ্দীন প্রদেশের সর্ববৃহত শহর ‘তাকরিত’ কারাগারে স্থানান্তর করা হয়। আল-কায়েদার সহযোগিতায় সে গত বছর কারগার থেকে পালিয়ে সন্ত্রাসী দলের সাথে যোগ দিয়ে ইরাকের নিরাপত্তা বাহিনী ও সেনাবাহিনী’র বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী অভিযানে অংশগ্রহণ করে। আর-রামাদী অঞ্চলে ১৬ জন সৈন্যকে অপহরণ ও তাদের হত্যা তার অপরাধকর্মের অন্যতম দৃষ্টান্ত।

এ প্রতিবেদনের ভিত্তিতে শাকের ওয়াহিবের অনুপস্থিতিতে আদালত তার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। এছাড়া তার সম্পর্কে তথ্য দানের জন্য ৫০ হাজার ডলার নগদ অর্থ পুরস্কার ও ধার্য্য করেছিল ইরাক সরকার।